• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শ্রমিক হত্যার প্রতিবাদ করায়’ শ্রমিক নেতৃবৃন্দদের হুমকির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হানিফ(রুবেল) মানব সেবায় ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা আমির শিরালী বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সাভারে গার্মেন্টস শ্রমিক সজলের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে কারখানা ঘেরাওয়ের আলটিমেটাম ছাদ থেকে পড়ে অনীক দত্তের মৃত্যু, ময়নাতদন্তে একাধিক আঘাতের চিহ্ন দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে: নাহিদ ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হানিফ(রুবেল)

রতন হোসেন মোতালেব / ১১৪ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

আসছে আগামী আসন্ন ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হানিফ (রুবেল)। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ৫নং আরুয়া ইউনিয়নবাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। ৫নং আরুয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ইউপি নির্বাচনে ৫নং আরুয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ হানিফ (রুবেল)।  তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান। এদিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। মোহাম্মদ হানিফ (রুবেল)বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’ তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন। প্রতি‌বেদ‌কের সা‌থে একান্তকা‌রী এক সাক্ষা‌তে তি‌নি জানান, ৫নং আরুয়া ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com