• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
Protected: আ.লীগের খোলস পাল্টে শ্রমিক নেতা শামিম খাঁন এখন বিএনপির নেতা” আশুলিয়ায় চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সাভারের মৈস্তাপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা: বিরুলিয়াকে মাদকমুক্ত করার ঘোষণা সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে: মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ সাভারে বৃদ্ধকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক রফিক মোল্লা সহ গ্রেফতার দুইজন, আদালতে স্বীকারোক্তি শ্রমিক হত্যার প্রতিবাদ করায়’ শ্রমিক নেতৃবৃন্দদের হুমকির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে

আশুলিয়ায় চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৯৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং নিহত শ্রমিক এনামুল হকের পরিবারকে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬জুন) দুপুর ১২টায় আশুলিয়া বগাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করেন শতাধিক শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঈগল টেক্সটাইল লিমিটেডে ন্যায্য দাবি-দাওয়া উত্থাপনের কারণে একাধিক শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি কারখানায় শ্রমিকদের ওপর নানা ধরনের হয়রানি ও নির্যাতনের ঘটনাও ঘটছে বলে তারা দাবি করেন।

 

বক্তারা অবিলম্বে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, শ্রমিকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

 

এসময় তারা আশুলিয়ার ফ্যাশন ডটকম লিমিটেড কারখানায় গত ২২ জুন নিহত শ্রমিক এনামুল হকের পরিবারের জন্য ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করারও দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

 

মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- (১) এনামুল হকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, (২) শ্রম আইন অনুযায়ী নিহতের পরিবারকে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান ও দাফন-কাফনের ব্যয় বহন, (৩) অতিরিক্ত ওভারটাইম ও দীর্ঘ কর্মঘণ্টার নামে অমানবিক চাপ বন্ধ করে মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং (৪) অসুস্থ শ্রমিকদের আইনগত ছুটি, প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম। উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. সাগর ইসলাম, বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বকুল মিয়া, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনছুর আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বিপুল সংখ্যক শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd