• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
Protected: আ.লীগের খোলস পাল্টে শ্রমিক নেতা শামিম খাঁন এখন বিএনপির নেতা” আশুলিয়ায় চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সাভারের মৈস্তাপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা: বিরুলিয়াকে মাদকমুক্ত করার ঘোষণা সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে: মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ সাভারে বৃদ্ধকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক রফিক মোল্লা সহ গ্রেফতার দুইজন, আদালতে স্বীকারোক্তি শ্রমিক হত্যার প্রতিবাদ করায়’ শ্রমিক নেতৃবৃন্দদের হুমকির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে: মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

রতন হোসেন / ১৫৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
দুই মাদক ব্যবসায়ী

ঢাকার সাভারে বিপুলসংখ্যক ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আল আমিন।

রবিবার (০৭ জুন) বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে পাখি বেগম নামের এক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট চালাচ্ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, সাভার থানার বাগনি বাড়ি এলাকার নাজিমুদ্দিনের স্ত্রী পাখি বেগম (৪২) ও আকরান নামাপাড়ার এরশাদের ছেলে মোঃ আরিফ মিয়া (২৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাখি বেগম বাগ্নীবাড়ি ও সামাইর ছান্দা এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি

ক্যাম্প পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ আল আমিনের নির্দেশনায় একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় সর্বমোট ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ হাজার ৮০০ টাকা। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। জামিনে বেরিয়ে তারা আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করত!

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিশ্চিত করে আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে।

বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ আল আমিন জানান,এলাকাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই অভিযান। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এমন কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে: মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ষ্টচলমান থাকবে!

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd