সাভারের হেমায়েতপুরের ব্যাবীলন গ্রুপেরৎঅবনী ফ্যাশন লিমিটেড কারখানায় গত ২৪ মে মোঃ সুজন (সজল) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়: শ্রমিকের পরিবার ও শ্রমিক সংগঠন সমূহের দাবি এটি আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এর আগে গত ২৪ মে বিকালে পরকল্পিত হত্যার প্রতিবাদে কারখানার সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করছে আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠন। গার্মেন্টস শ্রমিক সংগঠন তাৎক্ষনিকভাবে কারখানার সামনে প্রতিবাদ সমাবেশ করে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করায় কারখানা কর্তৃপক্ষ আমাদের উপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে হয়রানী ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, সমাবেশ থেকে আমরা আগামী ৬ জুন ২০২৬’ কারখানার সামনে শ্রমিক প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছি। আমাদের এই ঘোষণার পর কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। আমরা আশঙ্কা করছি কারখানা কর্তৃপক্ষ ভাড়াটে গুন্ডা দিয়ে আমাদের প্রাননাশের চেষ্টা করতে পারে। আমরা যেকোন ত্যাগের বিনিময় মোঃ সুজন ওরফে সজল হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ৬ জুন ২০২৬’ সকাল ১১ ঘটিকায় ঘটিত কর্মসূচি পালন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করছি আমাদের এই কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইতিমধ্যে আমরা সরকারি সকল দপ্তরে লিখিত আকারে জানিয়েছি আমরা আশাবাদী তারা আমাদের সহযোগিতা করবেন