আসন্ন পবিত্র ঈদুল আযহা’র উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা কৃষকদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম জহির।
রবিবার (২৪ মে ) রাতে সাভার থানা কৃষকদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম জহির এ শুভেচ্ছা জানায়।
শুভেচ্ছা সাভার থানা কৃষকদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম জহির বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়; ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। ঈদের এই পবিত্র দিনে বিরুলিয়া ইউনিয়নের সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
জহিরুল ইসলাম জহির বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন তিনি, দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণে তিনি ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন।