• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
Protected: আ.লীগের খোলস পাল্টে শ্রমিক নেতা শামিম খাঁন এখন বিএনপির নেতা” আশুলিয়ায় চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সাভারের মৈস্তাপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা: বিরুলিয়াকে মাদকমুক্ত করার ঘোষণা সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে: মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ সাভারে বৃদ্ধকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক রফিক মোল্লা সহ গ্রেফতার দুইজন, আদালতে স্বীকারোক্তি শ্রমিক হত্যার প্রতিবাদ করায়’ শ্রমিক নেতৃবৃন্দদের হুমকির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গামুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী ইমরান শরীফ (২৩) নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।

এসময় গুরুতর আহত সাইফুল মোল্লা (২২) নামের আরেক যুবককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।আহত অন্য দুই জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মোহাম্মদ মামুন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd