• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শ্রমিক হত্যার প্রতিবাদ করায়’ শ্রমিক নেতৃবৃন্দদের হুমকির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হানিফ(রুবেল) মানব সেবায় ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা আমির শিরালী বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সাভারে গার্মেন্টস শ্রমিক সজলের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে কারখানা ঘেরাওয়ের আলটিমেটাম ছাদ থেকে পড়ে অনীক দত্তের মৃত্যু, ময়নাতদন্তে একাধিক আঘাতের চিহ্ন দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে: নাহিদ ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

শ্রমিক-শ্রমজীবীদের ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু

রতন হোসেন মোতালেব / ৮৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা’র উপলক্ষে শ্রমিক-শ্রমজীবীসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সবুজ-বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু।

সোমবার (২৫ মে) দুপুরে সবুজ-বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু এ শুভেচ্ছা জানায়।

শুভেচ্ছা বার্তায় সবুজ-বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু বলেন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার পুত্র হযরত ইসমাইল (আ.) কে আল্লাহ রাহে কুরবানি করার জন্য গলায় ছুরি চালিয়ে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম (আ.) এই ত্যাগ এতটাই পছন্দ করেছেন যে তাঁর প্রতি খুশি হয়ে তাকে মুসলিম জাতির পিতা হিসাবে মনোনীত করেছেন। ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.) আল্লাহর কাছে পুরোপরি আত্মসমার্পণ করেছেন। আল্লাহর কাছে ইব্রাহিম (আ.) এর মত আত্মসমাপর্ণ না করা পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না। ঈদ-উল আজহা আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমার্পণের শিক্ষা দিয়ে যায়।

সবুজ-বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু আরো বলেন, মানুষ যখন তার প্রভুর নিকট আত্মসমার্পণ করে তখন দুনিয়াবী চিন্তাধারায় তাদের জীবন পরিচালিত হওয়ার সুযোগ থাকে না। বরং তখন প্রতিটি মানুষকে জীবনযাপন করতে হয় খোদায়ী বিধান অনুসারে। খোদায়ী বিধান সমাজ রাষ্ট্রকে কল্যাণকামী করে। মানুষে মানুষে বিভেদ তৈরি হয় না। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে বসবাসের সুযোগ পায়। ধনী-গরিবের মধ্যে বৈষম্য থাকে না। পারস্পারিক সহযোগিতা, সাম্য ও শান্তির এক দুয়ার উন্মোচিত হয়।ঈদ-উল আজহার শিক্ষা আমাদের জন্য অনেক বেশি জরুরি। আজ সমাজ কলুষিত হয়ে গেছে। ধনী-গরিবের বিভেদ আকাশ ছুঁয়ে গেছে চারিদিকে শোষণ-নিপীড়নে শ্রমিক-শ্রমজীবী মানুষরা অতিষ্ঠ” দুঃখ বেদনা আজ তাদের নিত্য সঙ্গী। এমতাবস্থায় ঈদ-উল আজহার শিক্ষা সমাজে কায়েমের মাধ্যমে কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ের দাবি। যে সমাজে ধনী-গরিবের মাঝে ভ্রাতৃত্ব ও একত্মাবোধ সৃষ্টি হবে। সামাজিক মর্যাদা, ন্যায় বিচার ও মানবতা প্রতিষ্ঠা হবে এই সমাজের একমাত্র লক্ষ্য।

তিনি আরো জানান, আমাদের দেশের শ্রমিক-শ্রমজীবী মানুষদের ঘরে আনন্দ উৎসব ঈদ ছাড়া আসে না। তাই আমাদেরকে ঈদের শিক্ষা গ্রহণের পাশাপাশি ঈদের আনন্দ দেশের শ্রমিক-শ্রমজীবী মানুষদের সাথে ভাগাভাগি করে নিতে হবে। যারা ঈদ-উল আজহার দিনে পশু কুরবানি করবেন তারা নিজ উদ্যোগে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের মনের পশুত্ব ও সকল প্রকার অমানবিক মন-মানসিকতা বিসর্জন দিয়ে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যাত্রা ঈদের দিন থেকে শুরু করতে হবে।

তিনি আরো বলেন, আমরা প্রতি ঈদের সময় পরিবহন মালিকরা স্বাভাবিক সময় থেকে ভাড়া দ্বিগুণ করে নেয় সেদিকে সরকারও সরকারের প্রশাসন নিয়ে সুদৃষ্টি রাখার জন্য জোর দাবি জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com