• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সাভারের মৈস্তাপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা: বিরুলিয়াকে মাদকমুক্ত করার ঘোষণা সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে: মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ সাভারে বৃদ্ধকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক রফিক মোল্লা সহ গ্রেফতার দুইজন, আদালতে স্বীকারোক্তি শ্রমিক হত্যার প্রতিবাদ করায়’ শ্রমিক নেতৃবৃন্দদের হুমকির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হানিফ(রুবেল) মানব সেবায় ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা আমির শিরালী বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সাভারে গার্মেন্টস শ্রমিক সজলের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে কারখানা ঘেরাওয়ের আলটিমেটাম

সাভারের মৈস্তাপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা: বিরুলিয়াকে মাদকমুক্ত করার ঘোষণা

রতন হোসেন / ৫২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

সাভারের বিরুলিয়ার মৈস্তাপাড়ায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৮ মে ) বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী।

সভায় বক্তারা বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা এবং এর ফলে তরুণ সমাজের নৈতিক ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ আমীর শিরালী বলেন,মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, “মৈস্তাপাড়াসহ সমগ্র বিরুলিয়া ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ী ও অপরাধ চক্রের মূল উৎপাটন করতে আমরা বদ্ধপরিকর। বিরুলিয়াকে একটি আদর্শ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।” অনুষ্ঠানে স্থানীয় বর্তমান ও প্রাক্তন জনপ্রতিনিধিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক এবং সর্বস্তরের সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রতিরোধে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে তরুণদের মাদক থেকে দূরে রাখতে এলাকায় খেলাধুলা ও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সামাজিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মৈস্তাপাড়ার সাধারণ মানুষ এলাকায় মাদকের বিস্তার রোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd