• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সাভারের মৈস্তাপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা: বিরুলিয়াকে মাদকমুক্ত করার ঘোষণা সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে: মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ সাভারে বৃদ্ধকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক রফিক মোল্লা সহ গ্রেফতার দুইজন, আদালতে স্বীকারোক্তি শ্রমিক হত্যার প্রতিবাদ করায়’ শ্রমিক নেতৃবৃন্দদের হুমকির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হানিফ(রুবেল) মানব সেবায় ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা আমির শিরালী বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সাভারে গার্মেন্টস শ্রমিক সজলের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে কারখানা ঘেরাওয়ের আলটিমেটাম

আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রতন হোসেন মোতালেব / ৪১ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সাভারের আশুলিয়ার আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ২ টি ইউনিট বেআইনিভাবে বন্ধ ঘোষিত কারখানা পুনরায় চালু”শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছে ভুক্তভোগী শতাধিক শ্রমিক ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।

শুক্রবার ( ১২ জুন ) সকালে ভুক্তভোগী শ্রমিক ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা বন্ধ ঘোষণার পরও পূর্বের চুক্তি অনুযায়ী তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হয়নি। ফলে শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা দাবি করেন, সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারিত থাকলেও কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের মাত্র ৬ হাজার টাকা করে বেতন প্রদান করেছে। একইভাবে তৃতীয় গ্রেডের একজন অপারেটরের সরকারি নির্ধারিত মজুরি ১৬ হাজার ৬২ টাকা হলেও তাদের দেওয়া হয়েছে মাত্র ৮ হাজার টাকা। ২০২৩ সালে নতুন মজুরি কাঠামো ঘোষণার পর থেকে গত তিন বছরে শ্রমিকদের প্রাপ্য মজুরির একটি বড় অংশ কর্তন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন, কর্তনকৃত মজুরি ও অন্যান্য সকল পাওনা ৭ কর্মদিবসের মধ্যে দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

এসময় আরও বক্তব্য দেন শ্রমিক নেতা মনসুর আলী, মিজানুর রহমান মিজান, ইসমাইল হোসেন ঠান্ডু ও মাসুদ রানা সুলতান। এছাড়া বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা দ্রুত সমস্যা সমাধানে শ্রম মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং মালিকপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd