• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শ্রমিক হত্যার প্রতিবাদ করায়’ শ্রমিক নেতৃবৃন্দদের হুমকির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হানিফ(রুবেল) মানব সেবায় ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা আমির শিরালী বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সাভারে গার্মেন্টস শ্রমিক সজলের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে কারখানা ঘেরাওয়ের আলটিমেটাম ছাদ থেকে পড়ে অনীক দত্তের মৃত্যু, ময়নাতদন্তে একাধিক আঘাতের চিহ্ন দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে: নাহিদ ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

বিরুলিয়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আমির শিরালী

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আযহা’র উপলক্ষে বিরুলিয়া ইউনিয়ন বাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমির শিরালী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়; ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। ঈদের এই পবিত্র দিনে বিরুলিয়া ইউনিয়নের সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

আমির শিরালী বিরুলিয়া ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন তিনি, দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমির শিরালী মাঠ পর্যায়ে গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঈদ উপলক্ষে তার শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com