• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পুলিশ সংস্কার ও প্রযুক্তির ব্যবহার: ছয় মাসে আইনশৃঙ্খলার চিত্রে কী পরিবর্তন? Protected: আ.লীগের খোলস পাল্টে শ্রমিক নেতা শামিম খাঁন এখন বিএনপির নেতা” আশুলিয়ায় চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সাভারের মৈস্তাপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা: বিরুলিয়াকে মাদকমুক্ত করার ঘোষণা সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে: মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ সাভারে বৃদ্ধকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক রফিক মোল্লা সহ গ্রেফতার দুইজন, আদালতে স্বীকারোক্তি

শ্রমিক-শ্রমজীবীদের ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা জাহিদুর রহমান জিবন

সাভার প্রতিনিধি / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা’র উপলক্ষে শ্রমিক-শ্রমজীবীসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি জাহিদুর রহমান জিবন।

সোমবার (২৫ মে) দুপুরে বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি জাহিদুর রহমান জিবন এ শুভেচ্ছা জানায়।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি জাহিদুর রহমান জিবন বলেন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার পুত্র হযরত ইসমাইল (আ.) কে আল্লাহ রাহে কুরবানি করার জন্য গলায় ছুরি চালিয়ে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম (আ.) এই ত্যাগ এতটাই পছন্দ করেছেন যে তাঁর প্রতি খুশি হয়ে তাকে মুসলিম জাতির পিতা হিসাবে মনোনীত করেছেন। ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.) আল্লাহর কাছে পুরোপরি আত্মসমার্পণ করেছেন। আল্লাহর কাছে ইব্রাহিম (আ.) এর মত আত্মসমাপর্ণ না করা পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না। ঈদ-উল আজহা আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমার্পণের শিক্ষা দিয়ে যায়।

বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস  ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি জাহিদুর রহমান জিবন আরো বলেন, মানুষ যখন তার প্রভুর নিকট আত্মসমার্পণ করে তখন দুনিয়াবী চিন্তাধারায় তাদের জীবন পরিচালিত হওয়ার সুযোগ থাকে না। বরং তখন প্রতিটি মানুষকে জীবনযাপন করতে হয় খোদায়ী বিধান অনুসারে। খোদায়ী বিধান সমাজ রাষ্ট্রকে কল্যাণকামী করে। মানুষে মানুষে বিভেদ তৈরি হয় না। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে বসবাসের সুযোগ পায়। ধনী-গরিবের মধ্যে বৈষম্য থাকে না। পারস্পারিক সহযোগিতা, সাম্য ও শান্তির এক দুয়ার উন্মোচিত হয়।ঈদ-উল আজহার শিক্ষা আমাদের জন্য অনেক বেশি জরুরি। আজ সমাজ কলুষিত হয়ে গেছে। ধনী-গরিবের বিভেদ আকাশ ছুঁয়ে গেছে চারিদিকে শোষণ-নিপীড়নে শ্রমিক-শ্রমজীবী মানুষরা অতিষ্ঠ” দুঃখ বেদনা আজ তাদের নিত্য সঙ্গী। এমতাবস্থায় ঈদ-উল আজহার শিক্ষা সমাজে কায়েমের মাধ্যমে কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ের দাবি। যে সমাজে ধনী-গরিবের মাঝে ভ্রাতৃত্ব ও একত্মাবোধ সৃষ্টি হবে। সামাজিক মর্যাদা, ন্যায় বিচার ও মানবতা প্রতিষ্ঠা হবে এই সমাজের একমাত্র লক্ষ্য।

তিনি আরো জানান, আমাদের দেশের শ্রমিক-শ্রমজীবী মানুষদের ঘরে আনন্দ উৎসব ঈদ ছাড়া আসে না। তাই আমাদেরকে ঈদের শিক্ষা গ্রহণের পাশাপাশি ঈদের আনন্দ দেশের শ্রমিক-শ্রমজীবী মানুষদের সাথে ভাগাভাগি করে নিতে হবে। যারা ঈদ-উল আজহার দিনে পশু কুরবানি করবেন তারা নিজ উদ্যোগে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের মনের পশুত্ব ও সকল প্রকার অমানবিক মন-মানসিকতা বিসর্জন দিয়ে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যাত্রা ঈদের দিন থেকে শুরু করতে হবে।

তিনি আরো বলেন, আমরা প্রতি ঈদের সময় পরিবহন মালিকরা স্বাভাবিক সময় থেকে ভাড়া দ্বিগুণ করে নেয় সেদিকে সরকারও সরকারের প্রশাসন নিয়ে সুদৃষ্টি রাখার জন্য জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd