পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল মুসলিম উম্মার প্রতি দোয়া-শান্তি কামনায় আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রনি ল্যান্ড মার্ট মালিক মোঃ সোরহাব উদ্দিন রনি।
বুধবার (২৭ মে ) রাতে রনি ল্যান্ড মার্টের মালিক মোঃ সোরহাব উদ্দিন রনি এ শুভেচ্ছা জানায়।
রনি ল্যান্ড মার্ট মালিক মোঃ সোরহাব উদ্দিন রনি বলেন, ত্যাগ,আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেই পবিত্র ঈদ-উল আযহার মূল-প্রতিপাদ্য।
পবিত্র ঈদ-উল আযহা মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে ও সমাজে সহমর্মিতা,ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি আরোও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সামাজিক ভাবে ভ্রাতৃত্বকে জীবনে ধারণ করতে পারলে একটি সুন্দর,মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।” ঈদ মোবারক’