“মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন মানবিক সমাজসেবকের সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই এই মানতবতার ফেরিওয়ালা হলেন ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কৃতী সন্তান, সমাজসেবক ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী।
সবার কাছে আমির শিরালী নামে পরিচিতি বেশি তিনি সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্পদিনের মধ্যে বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি আস্থাভাজন হয়ে উঠেছেন এই মানুষটি; সামাজিক দিক থেকেও সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাঁসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাঁসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিনিয়ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষটি। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার।
বিরুলিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার সর্বত্র চেষ্টা করছেন তিনি।
সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে সর্বদা পাশে পাওয়া যায়। তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাঁসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্যরকম একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছেন। নিজ অর্থায়নে মসজিদ, ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সরজমিনে গিয়ে দেখা জানা যায়, গত ঈদুল আজহা’র সময় বিরুলিয়ায় অবস্থিত একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাত পরিশোধ না করে কারখানার মালিক চলে। শ্রমিকদের এমন দুরবস্থা দেখে তিনি তার নিজস্ব অর্থে শ্রমিকদের ঈদে যেন পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করতে পারে সেই ব্যবস্থা করে দেয়।
খোঁজ নিয়ে আরো জানায়, বিরুলিয়া ইউনিয়নের যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছেন এই সমাজসেবক ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী।
বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী আমির শিরালী বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়। মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। আমার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই। আর একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি নিজেই অনেক আত্মতৃপ্তি পাই। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আমি আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার দৈনন্দিন কর্মময় জীবন। এভাবেই আমি সারাজীবন সাধারণ মানুষের সেবা করে পাশে থাকতে চাই। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য আমি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই